ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

ড. ইউনূসের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা শ্রমিকরা করেছিল : আইনমন্ত্রী

ড. ইউনূসের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা শ্রমিকরা করেছিল। সরকার ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করার জন্য কিছু করছে
  • আপলোড সময় : ১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:২৯ সময়
  • আপডেট সময় : ১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:২৯ সময়
ড. ইউনূসের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা শ্রমিকরা করেছিল : আইনমন্ত্রী ছবি : সংগৃহীত
ড. ইউনূসের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা শ্রমিকরা করেছিল। সরকার ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করার জন্য কিছু করছে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘সরকার ড. ইউনূসের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে না। যে মামলা হয়েছে সেটা শ্রমিকরা করেছিল। তারপর শ্রমিকদের অধিকার সুরক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে অধিদপ্তর আছে, সে ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে মামলা করেছে।’

তিনি বলেন, ‘অকাট্য প্রমাণ থাকার পরও বিদেশে ছড়ানো হচ্ছে- তার (ড. ইউনূস) বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো প্রথমে মিথ্যা এবং বলা হচ্ছে আমরা তাকে হয়রানির জন্য এটা করছি।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ