ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

রিমালের আঘাতে নিহত ১০, বিদ্যুৎহীন সোয়া কোটি মানুষ

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের উপকূলীয় অঞ্চলে অন্তত ১০ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন বরিশাল বিভাগের, দুজন খুলনা বিভাগের
  • আপলোড সময় : ২৭ মে ২০২৪, দুপুর ৪:৩৭ সময়
  • আপডেট সময় : ২৭ মে ২০২৪, দুপুর ৪:৩৭ সময়
রিমালের আঘাতে নিহত ১০, বিদ্যুৎহীন সোয়া কোটি মানুষ ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের উপকূলীয় অঞ্চলে অন্তত ১০ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন বরিশাল বিভাগের, দুজন খুলনা বিভাগের এবং একজন চট্টগ্রামের। এছাড়া বিদ্যুৎ সংযোগহীন অবস্থায় আছেন অন্তত ১ কোটি ২৫ লাখ মানুষ ।

বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অধিকাংশই নিহত হয়েছেন বিধ্বস্ত ঘর অথবা ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে।’ তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে শুরু হওয়া বৃষ্টিপাত এখনো চলছে এবং একই সঙ্গে বাতাসও বইছে তীব্র গতিতে।’

খুলনা বিভাগে ঘূর্ণিঝড় রিমালের কারণে দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ। তিনি বলেন, ‘এই ঘূর্ণিঝড়ের কারণে খুলনা বিভাগে অন্তত ১ লাখ ২৩ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৩১ হাজার ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।’

 চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রাম বিভাগে রিমালের প্রভাবে অন্তত একজন নিহত হয়েছেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি। তিনি জানিয়েছেন, প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতের কারণে এখনো তাঁর বিভাগে অন্তত ৪০ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

অন্যদিকে, রিমালের কারণে দেশের উপকূলীয় অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়েছে। এ বিষয়ে বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের মুখ্য প্রকৌশলী বিশ্বনাথ শিকদার জানিয়েছেন, অন্তত ১ কোটি ২৫ লাখ মানুষ বিদ্যুৎ সংযোগহীন অবস্থায় আছেন। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করব।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প