ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে সকালে নেপাল যাচ্ছে ডিবি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড তদন্তে এবার নেপাল যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), যার
  • আপলোড সময় : ১ জুন ২০২৪, সকাল ৮:৪৪ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৪, সকাল ৮:৪৪ সময়
এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে সকালে নেপাল যাচ্ছে ডিবি ছবি : সংগৃহীত
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড তদন্তে এবার নেপাল যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), যার নেতৃত্বে থাকবেন শাখাটির প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

শনিবার (১ জুন) সকাল ৯টার দিকে একটি ফ্লাইটে নেপালের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন বলে ডিবি সূত্র জানিয়েছে।

শুক্রবার মধ্যরাতে ডিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তবে, নেপালে ডিবিপ্রধানের সঙ্গে বাহিনীর কে কে যাচ্ছেন বা ডিবির কত সদস্যের দল সেখানে যাচ্ছে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।

জানা গেছে, এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন নেপাল হয়ে আমেরিকায় পালিয়েছে বলে তথ্য রয়েছে ডিবির কাছে। তাছাড়া সিয়াম নামে সন্দেহভাজন এক অভিযুক্তও এ মূহুর্তে নেপালে অবস্থান করছেন বলেও খবর এসেছে। এসব বিষয়ে খোঁজ নিতেই নেপাল যাচ্ছেন ডিবিপ্রধান।

এর আগে, গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পরে তার খোঁজ পাওয়া না গেলে ১৮ মে ভারতে একটি নিখোঁজ ডায়েরি করেন এমপি আনারের পরিচিত ও ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। এরপর এমপি আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে গত বুধবার জানায় ভারতীয় পুলিশ। তারপর থেকে বেরিয়ে আসছে নানা তথ্য।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প