ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ৮১৭ জনের তথ্য যাচাই বাকি পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত শত কোটি টাকা নিয়ে উধাও সমিতি, লাঠি হাতে উপজেলা পরিষদে বিক্ষুব্ধ গ্রাহক মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের টিকা থাকার লড়াই দেখবেন যেভাবে এবার ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

৫-৭ বছর আগে বাজি ধরার ঘটনায় নিষিদ্ধ ইংলিশ পেসার

ক্রিকেট ম্যাচে বাজি ধরায় নিষেধাজ্ঞায় পড়লেন ব্রাইডন কার্স। সবধরনের ক্রিকেট থেকে তিন মাসের জন্য তাকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড
  • আপলোড সময় : ১ জুন ২০২৪, দুপুর ৩:৫৬ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৪, দুপুর ৩:৫৬ সময়
৫-৭ বছর আগে বাজি ধরার ঘটনায় নিষিদ্ধ ইংলিশ পেসার ছবি : সংগৃহীত
ক্রিকেট ম্যাচে বাজি ধরায় নিষেধাজ্ঞায় পড়লেন ব্রাইডন কার্স। সবধরনের ক্রিকেট থেকে তিন মাসের জন্য তাকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পাশাপাশি ১৩ মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই পেসারকে।

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বেশ কয়েকটি ক্রিকেট ম্যাচে মোট ৩০৩টি বাজি ধরেছিলেন কার্স। তবে এসব ম্যাচে খেলেননি তিনি। তার ৩ মাসের শাস্তির মেয়াদ শেষ হবে আগামী ২৮ আগস্ট।

সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ক্রিকেটের দুর্নীতিবিরোধী নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনে ‘ক্রিকেট রেগুলেটর’। এই সংস্থাটি ইসিবির অধীনে স্বাধীন একটি সংস্থা যাদের কাজ হচ্ছে ক্রিকেটের নিয়মনীতির সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়াদি পর্যবেক্ষণ করা এবং নিয়মনীতির প্রতি সবার আনুগত্য জোরদার করা। ২৮ বছর বয়সী কার্সকে নিয়ে তদন্তও করেছে ‘ক্রিকেট রেগুলেটর’। তাদের কাছে দোষ স্বীকার করেন কার্স।

ক্রিকেট রেগুলেটর’ বিবৃতিতে বলেছে, ‘তদন্তের কাজে কার্স আমাদের সহযোগিতা করেছেন এবং কৃতকর্মের জন্য অনুশোচনা করেছেন। বিষয়টি আমরা বিবেচনা করেছি।’

ক্রিকেটের দুর্নীতিবিরোধী একটি ধারায় স্পষ্ট উল্লেখ আছে, পেশাদার কোনো খেলোয়াড় বা কোচ বা কোচিং স্টাফের সদস্য এবং খেলাটির সঙ্গে সংশ্লিষ্ট যে কেউ বিশ্বের কোথাও বাজি ধরতে পারবেন না। এই নিয়মেই খেলা থেকে দূরে থাকতে হচ্ছে ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১৪টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি খেলা কার্সকে।

এদিকে দুঃখ প্রকাশ করে কার্স বলেন, 'বাজিগুলো কয়েক বছর আগে ধরলেও এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। আমি আমার কার্যকলাপের সব দায় (মাথা পেতে) নিচ্ছি। এই কঠিন সময়ে আমাকে সমর্থন দেওয়ায় আমি ইসিবি, ডারহাম এবং প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। আগামী ১২ সপ্তাহ আমি কঠোর পরিশ্রম করব এবং এটা নিশ্চিত করছি, আপনারা আমাকে যে সমর্থন দিচ্ছেন, তা আবারও খেলতে নেমে শোধ করব।'
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী