ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

প্রধানমন্ত্রীর বেইজিং সফর ঐতিহাসিক হবে : রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর ঢাকা-বেইজিংয়ের সম্পর্কে ‘গেম চেঞ্জার’ হবে বলে অভিমত প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের
  • আপলোড সময় : ৩ জুন ২০২৪, সকাল ৮:৫১ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৪, সকাল ৮:৫১ সময়
প্রধানমন্ত্রীর বেইজিং সফর ঐতিহাসিক হবে : রাষ্ট্রদূত ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর ঢাকা-বেইজিংয়ের সম্পর্কে ‘গেম চেঞ্জার’ হবে বলে অভিমত প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার (২ মে) ঢাকায় চীনা দূতাবাসে ‘চীন-বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি : উভয়পক্ষের জন্য লাভজনক’ শীর্ষক সেমিনারে সরকারপ্রধানের বেইজিং সফর নিয়ে এক প্রশ্নের জবাবে এমন অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বেইজিং সফরে যাবেন প্রধানমন্ত্রী। এক সাংবাদিক চীনা রাষ্ট্রদূতের কাছে সরকারপ্রধানের সফরের তারিখ জানতে চান। জবাবে রাষ্ট্রদূতের কৌশলী জবাব, ‘লেটস ওয়েট অ্যান্ড সি।

ইয়াও ওয়েন বলেন, এটি একটি ঐতিহাসিক সফর হতে যাচ্ছে। এটা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা গেম চেঞ্জার হবে। এই সফর একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। চীনে প্রধানমন্ত্রীর সফর ও দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করতে ইতোমধ্যে বেইজিং গেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। সোমবার (৩ জুন) বিকেলে সেখানে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা হয়ে থাকে। তবে এবারের আলোচনায় বেশি গুরুত্ব পাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন বেইজিং সফর। বিশেষ করে সফরের তারিখ, দুই দেশের চাওয়া-পাওয়া, সইয়ের জন্য চুক্তি ও সমঝোতা স্মারক তৈরি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ নানা উদ্যোগ আসতে পারে আলোচনায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের জুলাইয়ে সর্বশেষ চীন সফর করেছিলেন। তখন বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেওয়ার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

গত বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন হাসিনা-শি। ২০১৯ সালের পর দুই শীর্ষ নেতা ওই বৈঠকে বসেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প