ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

আবারও নগদ পরিচালনার দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক

মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর পরিচালনায় আবারও প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোতাছিম
  • আপলোড সময় : ৩ জুন ২০২৫, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৫, সকাল ৯:২৫ সময়
আবারও নগদ পরিচালনার দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক প্রতীকী ছবি
মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর পরিচালনায় আবারও প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোতাছিম বিল্লাহকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

২ জুন (সোমবার) নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালতের আদেশ পাওয়ার পর সোমবার বিকেলে মোতাছিম বিল্লাহ ও বাংলাদেশ ব্যাংকের অন্য সহকারী প্রশাসকেরা দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, এর আগেও তারা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নগদের পরিচালনার দায়িত্বে ছিলেন। তবে মে মাসের শুরুতে চেম্বার আদালতের এক আদেশে প্রশাসক নিয়োগ স্থগিত হওয়ায় তারা দায়িত্ব ছেড়ে বাংলাদেশ ব্যাংকে ফিরে যান।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি বাংলাদেশ ডাক বিভাগের প্রতিনিধিরাও নগদের ব্যবস্থাপনায় সরাসরি যুক্ত রয়েছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ