ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

আবারও ড্রেসিংরুমে ফিরছেন সুজন!

রাসেল ডমিঙ্গো কোচ থাকার সময় জাতীয় দলের 'টিম ডিরেক্টর' ছিলেন সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। চন্ডিকা হাথুরুসিংহে আসার
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৩, দুপুর ৪:১১ সময়
  • আপডেট সময় : ২১ আগস্ট ২০২৩, দুপুর ৪:১১ সময়
আবারও ড্রেসিংরুমে ফিরছেন সুজন! ছবি : সংগৃহীত
রাসেল ডমিঙ্গো কোচ থাকার সময় জাতীয় দলের 'টিম ডিরেক্টর' ছিলেন সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। চন্ডিকা হাথুরুসিংহে আসার পর তিনি চলে যান জাতীয় দলের বাইরে। তবে আসন্ন এশিয়া কাপ দিয়ে আবারও বাংলাদেশ দলের দায়িত্বে ফিরতে যাচ্ছেন তিনি।

এশিয়া কাপের পর্যবেক্ষক হিসেবে আবারও জাতীর দলের সাথে যাবে সুজন। সব কিছু ঠিকভাবে চললে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে টিম ডিরেক্টরের পুরনো পদ ফিরে পেতে পারেন তিনি। সে ক্ষেত্রে আবারও সাকিবদের ড্রেসিংরুমে দেখা যাবে সুজনকে।

রোববার বাংলাদেশ দলের অনুশীলনে দেখা গেছে সাবেক এই অধিনায়ককে। স্পিনারদের নেট দেখার পাশাপাশি কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করেন সুজন।

হাথুরুসিংহে প্রথম দফায় কোচ থাকার সময় জাতীয় দলের ম্যানেজার ছিলেন বিসিবির প্রভাবশালী এই বোর্ড পরিচালক। সেই মেয়াদ থাকাকালীন তিনি এতদিন ছিলেন কিছুটা দূরত্বে।

এদিকে, এশিয়া কাপের মূল স্কোয়াডের বাইরে কয়েকজন ক্রিকেটার ছিলেন অনুশীলনে। সৌম্য সরকার, খালেদ আহমেদ, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকতদের সঙ্গে থাকার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদ।

এর আগে গত ৫ আগস্ট গণমাধ্যমের মুখোমুখি হন সুজন। সেই সময় তার কাছে ড্রেসিংরুমে ফেরার ব্যাপারে জানতে চাইলে সুজন বলেন, আমি বিসিবির কর্মকর্তা না যে, এখানে আমার কাজ করতেই হবে। তবে বোর্ড যদি চায় জাতীয় দলের ড্রেসিংরুমে থাকতে হবে আমি থাকব না চাইলে না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প