ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের আহ্বান নির্বাচন কমিশনের ‘ঋণগ্রস্ত’ প্রার্থীর শীর্ষে বিএনপি, পঞ্চমে জামায়াত; ৪৮ শতাংশ প্রার্থীর পেশা ব্যবসা যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না: তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু শৈশবে কম চিনি গ্রহণ ভবিষ্যতে হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে: গবেষণা দুপুরে মিরপুরের জনসভায় যোগ দেবেন জামায়াত আমির সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন, বিএনপির ২৮৮ এবং জামায়াতের ২২৪ সিলেটে বিএনপির জনসভা প্রস্তুত, অপেক্ষায় তারেক রহমানের ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্কের হুমকি প্রত্যাহার, সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নাকচ

‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত বাতিল করল সরকার

৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল করেছেন অন্তর্বর্তী সরকার। আজ রবিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রধান
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৫, দুপুর ২:৩৪ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৫, দুপুর ২:৩৪ সময়
‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত বাতিল করল সরকার ছবি : সংগৃহীত
৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল করেছেন অন্তর্বর্তী সরকার। আজ রবিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

৮ আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন হবে না।

গত বুধবার ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার।

পরিপত্রে দিবসটিকে প্রতি বছর যথাযথ মর্যাদায় প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়। দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছিল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা

তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা