ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

জুলাই মাসে প্রবাসী আয় বেড়েছে ২৯ শতাংশ

রেমিট্যান্স আয়ের দিক থেকে চলতি অর্থবছরের শুরুটা ভালো হলো। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে ২৪৮ কোটি মার্কিন ডলার দেশে
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৫, সকাল ৯:১০ সময়
জুলাই মাসে প্রবাসী আয় বেড়েছে ২৯ শতাংশ ছবি : সংগৃহীত

রেমিট্যান্স আয়ের দিক থেকে চলতি অর্থবছরের শুরুটা ভালো হলো। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে ২৪৮ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাব ধরে)।


রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদন সূত্রে জানা যায়, গত বছরের একই মাসের তুলনায় এ আয় ২৯ দশমিক ৪৮ শতাংশ বেশি। ২০২৪ সালের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ডলার।


প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, একক মাস হিসেবে গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে গত জুলাই মাসে। এর আগে, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থ-বছরের জুলাই মাসে, ২৫৯ কোটি ৮২ লাখ ডলার। 


গত বছরের জুলাই থেকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছিল। যার প্রতিবাদে সামাজিকমাধ্যমে আহ্বান জানিয়ে দেশে রেমিট্যান্স পাঠানো কমিয়ে দেন প্রবাসীরা। পরে রাজনৈতিক পটপরিবর্তনের পর ফের বাড়তে থাকে রেমিট্যান্স প্রবাহ।


বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে পাঠানো এ অর্থ সরাসরি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে।


কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, অনাবাসী বাংলাদেশিরা (এনআরবি) যাতে দেশে অর্থ পাঠাতে উৎসাহিত হন, সে কারণে সরকার আইনি চ্যানেলকে আরও সহজ করেছে। যার ফলে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।


হুন্ডি প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ, রেমিট্যান্সে ২.৫ শতাংশ প্রণোদনা এবং ব্যাংকিং সেবার উন্নয়নের কারণে এই ধারাবাহিকতা তৈরি হয়েছে বলেও জানান অনেকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার