ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

বাঁধ নির্মাণের অপেক্ষা করব, বানানো শেষে ১০টি মিসাইল মারব: পাক সেনাপ্রধান

মাত্র ২ মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। আর মার্কিন মাটিতে
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৫, সকাল ৯:২৪ সময়
  • আপডেট সময় : ১১ আগস্ট ২০২৫, সকাল ৯:২৪ সময়
বাঁধ নির্মাণের অপেক্ষা করব, বানানো শেষে ১০টি মিসাইল মারব: পাক সেনাপ্রধান ছবি : সংগৃহীত

মাত্র ২ মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। আর মার্কিন মাটিতে দাঁড়িয়েই ছাড়লেন হুংকার। ভারতকে হুঁশিয়ার করে তিনি বলেছেন, সিন্ধু নদে তাদের বাঁধ নির্মাণের অপেক্ষা করব, তারপর সেখানে ১০টা মিসাইল ছুড়বো।


সফরে ফ্লোরিডার টাম্পায় তার জন্য একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে ভারতের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান। তিনি বলেন, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেব। এরপর নিজেরা ধ্বংস হবো। তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন।


অসীম মুনির বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ডুবছি, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে নিয়ে ডুববো।


চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনের সংঘাত হয়। এর আগে, গত এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। ওই হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত। নয়াদিল্লি হুমকি দেয়, সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেয়া হবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প