ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আসিয়ান কাপে ভারত-পাকিস্তান খেলছে, অথচ আমন্ত্রণ পায় না বাংলাদেশ নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ ফিফাকে কড়া নোটিশ উয়েফার, ‘কোনো নথি নষ্ট করবেন না’ ‘কনসার্ট ফর বাংলাদেশ’- এর ৫৫ বছর, ‘দ্য লিগ্যাসি’র মাধ্যমে বিশেষ শ্রদ্ধা মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারলেই দেশ এগিয়ে যাবে : মির্জা ফখরুল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বিস্ফোরণে ১৪ জন নিহত আজ থেকে ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় যাচ্ছে ট্রাম্প ‘আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’, সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮

গত জুলাইয়ে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৮ জন। আর আহত হয়েছেন ৮৫৬ জন। মঙ্গলবার (১৯ আগস্ট) প্রকাশিত
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫১ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫১ সময়
জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ ছবি : সংগৃহীত

গত জুলাইয়ে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৮ জন। আর আহত হয়েছেন ৮৫৬ জন। মঙ্গলবার (১৯ আগস্ট) প্রকাশিত বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনটিতে বলা হয়, গত মাসে মোট ৪৪৩টি সড়ক দুর্ঘটনা ঘটে। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ১৩১টি, যা মোট দুর্ঘটনার ২৯ দশমিক ৫৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ১০৯ জনের, যা মোট নিহতের ২৬ দশমিক ৮ শতাংশ।


মোটরসাইকেলের পরেই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে থ্রি-হুইলার (সিএনজি, অটোরিকশা, অটোভ্যান) দুর্ঘটনায়, যেখানে নিহত হয়েছেন ১০৮ জন।


এছাড়া, ৪১ জন বাসের যাত্রী, ট্রাক-পিকআপে ৩০ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সে ২০ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনে (নসিমন, ভটভটি, পাখিভ্যান, মাহিন্দ্র) ১২ জন (২ দশমিক ৮৭ শতাংশ) এবং বাইসাইকেল-রিকশায় ৬ জন প্রাণ হারিয়েছেন।


এই সময়ে চারটি নৌ-দুর্ঘটনায় প্রাণ গেছে ৬ জনের এবং ২১টি রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন।


অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগেই ১১৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০৫ জন। রাজধানী ঢাকায় জুলাই মাসে ২৬টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯ জন এবং আহত হয়েছেন ৩৮ জন।


প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে— ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, অদক্ষ ও অসুস্থ চালক, দীর্ঘ কর্মঘণ্টা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিবহন খাতে চাঁদাবাজি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!

স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!