ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’, সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড ভিনিসিয়ুসের জন্য ট্রান্সফার মার্কেট কাঁপানো প্রস্তাব পাঠাচ্ছে আর্সেনাল এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল, গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ অভিবাসী ঠেকাতে ১৬০০ ফুট দীর্ঘ ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে ইরানের বার্তা পে-স্কেল কার্যকর হলে বকেয়া বেতন কীভাবে পাবেন সরকারি চাকরিজীবীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, তবু মজুরিতে বৈষম্য

লুকিয়ে উচ্চমূল্যে অন্যত্র সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে লুকিয়ে নির্দিষ্ট এলাকার বাইরে উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগে বিসিআইসি সারের ডিলার রিফাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহাবুবুর রহমানকে
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৩ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৩ সময়
লুকিয়ে উচ্চমূল্যে অন্যত্র সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে লুকিয়ে নির্দিষ্ট এলাকার বাইরে উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগে বিসিআইসি সারের ডিলার রিফাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহাবুবুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম। এ সময় তার কাছ থেকে নির্দিষ্ট এলাকার বাইরে সার বিক্রি করবে না মর্মে মুচলেকা নেয়া হয়।


জানা গেছে, রিফাত এন্টারপ্রাইজ বিসিআইসি সারের ডিলার। তিনি উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়নের সাব ডিলার ও কৃষকের মাঝে সরকারি সার ন্যায্যমূল্যে বিক্রি করতে পারবেন। কিন্তু তিনি উক্ত ইউনিয়নে সার বিক্রি না করে পার্শ্ববর্তী ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা বাজারের আমিরুলের কাছে উচ্চ মূল্যে বিক্রি করেন। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নসিমনে ৩০ বস্তা ইউরিয়া ও পটাশ সার নিয়ে যাওয়ার সময় স্থানীয় সাংবাদিকদের কাছে ধরা পড়েন।  


নসিমন চালক টিটন হোসেন জানান, মাহাবুবুর রহমানের বলিদাপাড়া ও মল্লিকনগর এলাকার দুটি গুদাম থেকে ২০ বস্তা ইউরিয়া ও ১০ বস্তা পটাশ নিয়ে তেতুলতলা বাজারের আমিরুলের কাছে নিয়ে যাচ্ছিলেন।


কালীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কৃষি অফিসার ইমদাদুল হাসান বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নের ডিলার তার পাশের ইউনিয়নেও সার বিক্রি করতে পারবেন না। অন্য উপজেলায় সার বিক্রির প্রশ্নই আসে না। খবর পেয়ে সারের ডিলার মাহাবুবুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিক্রি হওয়া সার ফেরত আনা হয়েছে।


কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, সার ব্যবস্থাপনা আইনে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তীতে নির্দিষ্ট এলাকার বাইরে কখনও সার বিক্রি করবে না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!

স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!