ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

গাইবান্ধার সুন্দরগঞ্জে রামদেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বসুনিয়ার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এসময়
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৯ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৯ সময়
প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ ছবি : সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে রামদেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বসুনিয়ার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এসময় তারা বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে ধান চাষ ও নানা অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণ দাবি জানায়।


রোববার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা ছাড়াও বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ক্লাস বর্জন করে এ কর্মসূচিতে অংশ নেয়। পরে একটি বিক্ষোভ মিছিল বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কে গিয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করে।


আন্দোলনকারীদের অভিযোগ, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বসুনিয়া দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপটে নানা অনিয়ম করে আসছেন। বিদ্যালয়ের মাঠ লিজ-বন্দক রেখে সেখানে ধান ও ঘাস চাষ করা হচ্ছে, যা থেকে তিনি হাজার হাজার টাকা আয় করছেন। খেলার মাঠ দখলের কারণে শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।


এছাড়া মসজিদ নির্মাণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ, নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া, বিদ্যালয়ের পাশের ডাকঘর উচ্ছেদ করে এলাকাবাসীকে ভোগান্তিতে ফেলার অভিযোগও তোলে তারা।


মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী রেশমী আক্তার, শারমিন আক্তার, সোহেলী আক্তার, শেফালী আক্তার, লামিয়া আক্তার, সাগরীকা আক্তারসহ প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষককে দ্রুত অপসারণ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারী দেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা