ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

সিরাজগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীকে পুলিশে সোপর্দ

সিরাজগঞ্জের সদর উপজেলাধীন কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া খাঁ পাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর
  • আপলোড সময় : ২৫ আগস্ট ২০২৫, দুপুর ১১:৩৩ সময়
  • আপডেট সময় : ২৫ আগস্ট ২০২৫, দুপুর ১১:৩৩ সময়
সিরাজগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীকে পুলিশে সোপর্দ ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের সদর উপজেলাধীন কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া খাঁ পাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে।


গতকাল রোববার (২৪ আগস্ট) রাতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত অঞ্জনা খাতুন (৩৫) ওই গ্রামের ইব্রাহিম হোসেন ওরফে বুলেটের স্ত্রী। আটক ইব্রাহিম আব্দুস সাত্তারের ছেলে। স্থানীয়দের ধারণা, নেশার টাকার জন্য এ ঘটনা ঘটতে পারে।


সোমবার (২৫ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক সোহাগ হোসাইন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে ইব্রাহিম ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। পরে পালানোর সময় এলাকাবাসী তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। তবে এখনো মামলা হয়নি। নেশার টাকার কারণে হত্যাকাণ্ড ঘটেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা