ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাবনার বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর-আগুন বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকের নৈতিক সাহস ও বিবেক: আইনমন্ত্রী উৎসবমুখর পরিবেশে বান্দরবানে কঠিন চীবর দান অনুষ্ঠিত আবারও সাইবার হামলার শিকার এফবিআই, গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডারে অনুপ্রবেশের তদন্ত সার কারখানা ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সব কারখানা পিপিপিতে বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন মৃত্যুর পরও ৭ আমলের সওয়াব যুক্ত হতে থাকে আমলনামায় আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে প্রতারিত বিদেশগামীর চিঠি

আবারও সিরিয়ায় একাধিক বিমান হামলা ইসরায়েলের

আবারও সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (২৮ আগস্ট) রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কিসওয়া এলাকায় চালানো হয় এ
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৫ সময়
  • আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৫ সময়
আবারও সিরিয়ায় একাধিক বিমান হামলা ইসরায়েলের ছবি : সংগৃহীত

আবারও সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (২৮ আগস্ট) রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কিসওয়া এলাকায় চালানো হয় এ হামলা। এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।


একটি প্রাক্তন সেনা ব্যারাকে এ আক্রমণ চালানো হয়েছে বলে দাবি সিরীয় সেনাবাহিনী ও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়ার। এতে ব্যবহার করা হয় চারটি হেলিকপ্টার।


আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, অনেক ইসরায়েলি সেনা সরাসরি ঘটনাস্থলে অবতরণ করে। তাদের সাথে ছিল নানা অনুসন্ধানী সরঞ্জাম। ২ ঘণ্টারও বেশি সময় সেখানে অবস্থান করে তারা। তবে এ হামলার ব্যাপারে এখনো কোনও মন্তব্য করেনি আইডিএফ। এর আগে, গত মঙ্গলবার একই এলাকায় হামলায় প্রাণ হারান ৬ সিরীয় সেনা।


বুধবার এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করে।


উল্লেখ্য, কিসওয়ার কাছে ইসরায়েলি ড্রোন হামলায় ছয় সৈন্য নিহত হওয়ার একদিন পর, অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আহমেদ আল-শারার সরকার ইসরায়েলের অঞ্চলটিতে নিয়ন্ত্রণ সম্প্রসারণ চেষ্টার অভিযোগ করে। আর এরপরই এই অভিযান পরিচালনা করে ইসরায়েল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়