ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

১৪ বছর পর বহির্বিশ্বে তেল রফতানি শুরু করলো সিরিয়া

দীর্ঘ ১৪ বছর পর আবারও বহির্বিশ্বে তেল রফতানি শুরু করলো সিরিয়া।সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় তারতুস বন্দর থেকে
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪৬ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪৬ সময়
১৪ বছর পর বহির্বিশ্বে তেল রফতানি শুরু করলো সিরিয়া ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৪ বছর পর আবারও বহির্বিশ্বে তেল রফতানি শুরু করলো সিরিয়া।


সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় তারতুস বন্দর থেকে রফতানি করা হয় ৬ লাখ ব্যারেল পরিমাণ অপরিশোধিত তেল। বার্তাসংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন এক সিরিয়ান কর্মকর্তা।


এ দফায় বি সার্ভ এনার্জি নামে একটি গ্লোবাল ওয়েল ট্রেডিং ফার্মের কাছে রফতানি করা হয় তেল।


এর আগে, ২০১০ সালে দিনপ্রতি ৩ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল রফতানি করতো সিরিয়া। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদের শাসনামলে মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞাজনিত কারণে তা বন্ধ হয়ে যায়।


সম্প্রতি, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেয়ায় পুনরায় জ্বালানি বাণিজ্য করতে পারছে দেশটি। উল্লেখ্য, সিরিয়ান তেলক্ষেত্রের বেশিরভাগই কুর্দি নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প