ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাবনার বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর-আগুন বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকের নৈতিক সাহস ও বিবেক: আইনমন্ত্রী উৎসবমুখর পরিবেশে বান্দরবানে কঠিন চীবর দান অনুষ্ঠিত আবারও সাইবার হামলার শিকার এফবিআই, গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডারে অনুপ্রবেশের তদন্ত সার কারখানা ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সব কারখানা পিপিপিতে বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন মৃত্যুর পরও ৭ আমলের সওয়াব যুক্ত হতে থাকে আমলনামায় আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে প্রতারিত বিদেশগামীর চিঠি

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব জেন-জি’র

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম প্রস্তাব করেছে জেন-জি বিক্ষোভকারীরা। বুধবার (১০ সেপ্টেম্বর)
  • আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৩১ সময়
নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব জেন-জি’র ছবি : সংগৃহীত

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম প্রস্তাব করেছে জেন-জি বিক্ষোভকারীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে সভা করে এই সিদ্ধান্ত জানায় তরুণরা।


এদিন সামরিক বাহিনীর হেডকোয়ার্টার্সে সেনাপ্রধানের নেতৃত্বে হয় বিশেষ এই আলোচনা। এতে অনলাইনে বিভিন্ন জেলা থেকে আন্দোলনকারী নতুন প্রজন্মের প্রতিনিধিরা যোগ দেন। সন্ধ্যা থেকে টানা ছয় ঘণ্টা ধরে চলে ম্যারাথন আলোচনা। সেখানে নিজেদের দাবিদাওয়া তুলে ধরে জেন-জি প্রতিনিধিরা।


এ সময়, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিক্ষোভকারীদের হত্যায় নির্দেশদাতাদের গ্রেফতার ও সাজার দাবি জানান তারা। সেইসাথে, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম প্রস্তাব করা হয়। পরে জেনজির অনুরোধে দায়িত্ব নিতে সাড়া দিয়েছেন সুশিলা কারকি এমন খবর ছড়িয়ে পড়ে স্থানীয় গণমাধ্যমগুলোতে।


এর আগে, নেপালে সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু হওয়া জেনজিদের আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী তীব্র বিক্ষোভে। পুলিশের গুলি ও সহিংসতায় প্রাণহানি হয় ৩০ জনের। এর ফলে পদত্যাগ করে পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীনরা।


উল্লেখ্য, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির জন্য আলোচিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি সুশিলা কারকি। সম্প্রতি ঘটে যাওয়া বিক্ষোভে সমর্থনও দেন এই প্রথম নারী প্রধান বিচারপতি। সেইসাথে সরব ছিলেন হত্যাকাণ্ডের বিরুদ্ধেও।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়