ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বকেয়া বেতন পরিশোধ না করায় শ্রমিকদের সড়ক অবরোধ

‎বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কুড়িলে আবারও সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। এর আগে চলতি মাসের শুরুতে বকেয়া বেতনের
  • আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৩৪ সময়
  • আপডেট সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৩৪ সময়
বকেয়া বেতন পরিশোধ না করায় শ্রমিকদের সড়ক অবরোধ ছবি : সংগৃহীত

‎বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কুড়িলে আবারও সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। এর আগে চলতি মাসের শুরুতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করলে ১০ সেপ্টেম্বরের মধ্যে তাদের বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করায় আবারও সড়ক অবরোধ করেছে।



‎বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কুড়িল চৌরাস্তা এলাকার ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করে। সড়ক অবরোধের ফলে আশপাশের পুরো এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।



‎এর আগে, চলতি মাসের শুরুতে বকেয়া-বেতনের দাবিতে কুড়িল-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছিল। তখন ১০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছিল তারা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের পরে আশ্বাস অনুযায়ী বকেয়া বেতন না পেয়ে আবারও সড়কে অবস্থান নেয় গার্মেন্টস শ্রমিকরা।



‎ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, বেতন-ভাতার দাবিতে বাড্ডার কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০-৬০০ কর্মীরা ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলশ্রুতিতে কুড়িল থাকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না।



‎পাশাপাশি এয়ারপোর্ট রোডে ঢাকা উত্তরা-ময়মনসিংহ হাইওয়ের ইনকামিং এবং আউট গোয়িং উভয় দিকে রাস্তা প্রায় ২০০ কর্মী মিলে বন্ধ করে দিয়েছে।


ইতোমধ্যে সড়ক অবরোধের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলশান ট্রাফিকের পেইজ থেকে নগরবাসীকে জানানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই