ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে যে নিয়ম ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন যুবদলের ব্যানার উড়ে গিয়ে পড়ল আসামে, চিন্তায় ভারত পুলিশ ৩০ হাজার টাকা বেতনের দাবিতে রণক্ষেত্র মিরপুর-১০, পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হতাশাজনক হারে ফাইনাল খেলা নিয়ে শঙ্কা স্ত্রীকে না জানিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করা কি জায়েজ সরকার ক্রসফায়ার দেওয়া শুরু করলে, নিজের দলের একটা লোককেও খুঁজে পাবে না: হাসনাত মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন এবার নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করার আগ্রহ ট্রাম্পের জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজবাড়ীতে ৫ লক্ষাধিক টাকা মূল্যের মাদকসহ গ্রেফতার ২

রাজবাড়ীর কালুখালীতে ১৯ কেজি গাঁজা ও মাদক বহনকারী মাইক্রোবাসসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। শনিবার (১৩ সেপ্টেম্বর)
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৬ সময়
  • আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৬ সময়
রাজবাড়ীতে ৫ লক্ষাধিক টাকা মূল্যের মাদকসহ গ্রেফতার ২ ছবি : সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে ১৯ কেজি গাঁজা ও মাদক বহনকারী মাইক্রোবাসসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১০ এ তথ্য জানায়।


গ্রেফতারকৃতরা হলেন, মেহেরপুর জেলার শোলমারী গ্রামের আব্দুল বাড়ীর ছেলে মো. তোফাজ্জল (৪৫) ও দিঘির পাড়ার মো. রেজাউল ইসলাম এর ছেলে মো. রিজন (২১)।


ফ‌রিদপুর র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, শুক্রবার দিবাগত রাত দুইটার পর র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় সংলগ্ন ভাবীর হোটেলের সামনে রাজবাড়ী টু কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। এ সময় তল্লাশি চা‌লিয়ে মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস হতে আনুমানিক পাঁচ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ১৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাইক্রোবাসটি জব্দ করা হয়।


গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী জানিয়ে র‍্যাব আরও জানায়, তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব