ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

চাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা একদিন বৃদ্ধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। আজ
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৭ সময়
  • আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৭ সময়
চাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা একদিন বৃদ্ধি ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এই সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয় চাকসু নির্বাচন কমিশন।


এর আগে, সকাল সাড়ে নয়টা থেকে চাকসু ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা কার্যক্রম শুরু হয়। সেইসাথে, বাধ্যতামূলকভাবে প্রার্থীদের ডোপ টেস্টের রশিদও জমা নেয়া হয়। এ সময়, ছাত্রদল সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়ার সময় বাড়ানোর আবেদন জানান। পরে, নির্বাচন কমিশন তাদের আবেদন মঞ্জুর করায় আগামীকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে।


নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী রোববার (২১ সেপ্টেম্বর) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। এরপর আপত্তি গ্রহণ শেষে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।


উল্লেখ্য, এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। এখন পর্যন্ত চাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ১ হাজার ৮৮ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।


দীর্ঘ ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আমেজে মজেছেন সংশ্লিষ্ট সকলে। এর আগে, সবশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার