ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

রাজধানীর নিকেতনের বাসা-বাড়ি থেকে বিষধর গোখরা উদ্ধার

রাজধানী নিকেতন থেকে একটি বিষধর গোখরা সাপ উদ্ধার হয়েছে। সোসাইটির একটি বাসার গ্যারেজ থেকে সাপটি উদ্ধার করে সেভ
  • আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়
রাজধানীর নিকেতনের বাসা-বাড়ি থেকে বিষধর গোখরা উদ্ধার ছবি : সংগৃহীত

রাজধানী নিকেতন থেকে একটি বিষধর গোখরা সাপ উদ্ধার হয়েছে। সোসাইটির একটি বাসার গ্যারেজ থেকে সাপটি উদ্ধার করে সেভ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার-সোয়ান।


রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে সাড়ে ১০টার দিকে বাসার নিরাপত্তা রক্ষী সাপটি দেখতে পান। এরপরই বাড়ি মালিককে খবর দেয়া হলে তিনি নিকেতন সোসাইটিকে খবর দেন। সোসাইটি থেকে ট্রিপল নাইনের মাধ্যমে বনবিভাগের সহায়তা নেয়া হয়।


বনবিভাগ নির্দেশনায় বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষার্থে নিয়োজিত স্বেচ্ছাসেবী দল ‘সেভ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার-সোয়ান সাপটি উদ্ধার করে।


উদ্ধারকর্মী আদনান জানান, এটি বিষাক্ত গোখরা সাপ; পাশের খাল থেকে আসতে পারে বলে ধারণা তার। উদ্ধার সাপটিকে বনবিভাগের নির্দেশনায় প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই