ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ হাজার কোটির মালিক কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ রবিচন্দর প্রতিমন্ত্রী শাহে আলমের মন্তব্যে শবনম ফারিয়ার প্রতিক্রিয়া ‘এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?’ সারাদেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই নতুন পে স্কেল বাস্তবায়নে ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

হত্যা মামলার আসামি যুবলীগ নেতা শাহ আলম গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হওয়া হত্যা মামলার আসামি মো. শাহ আলম ওরফে পা কাটা আলমকে (৩৬) গ্রেপ্তার করেছে গৌরীপুর
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩৭ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩৭ সময়
হত্যা মামলার আসামি যুবলীগ নেতা শাহ আলম গ্রেপ্তার ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হওয়া হত্যা মামলার আসামি মো. শাহ আলম ওরফে পা কাটা আলমকে (৩৬) গ্রেপ্তার করেছে গৌরীপুর তদন্তকেন্দ্র পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোপচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই গ্রামের পোদ্দার বাড়ির মৃত বজলু মিয়ার ছেলে সে এবং জিংলাতুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি। আজ শনিবার সকালে তাকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।


গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী হত্যা মামলার এজহারভূক্ত আসামি মো. শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ মোট ১৪ টি মামলা রয়েছে।' সে এলাকায় বিভিন্ন মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলেও জানায় পুলিশ।


দাউদকান্দি মডেল থানা ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, 'বৈষম্যবিরোধী হত্যা মামলার এজহারভূক্ত আসামি মো. শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।


তাকে আজ সকালে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।'

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা