ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

শাপলা প্রতীকেই হবে এনসিপির নির্বাচন, জোটের বিষয়ে সিদ্ধান্ত পরে: সারজিস

আগামী নির্বাচনে এনসিপি এককভাবে অথবা জোটগতভাবে অংশ্রগহন করতে পারে বলে জানিয়েছে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তবে
  • আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৫, বিকাল ৬:১৭ সময়
  • আপডেট সময় : ১৩ অক্টোবর ২০২৫, বিকাল ৬:১৭ সময়
শাপলা প্রতীকেই হবে এনসিপির নির্বাচন, জোটের বিষয়ে সিদ্ধান্ত পরে: সারজিস ছবি : সংগৃহীত

আগামী নির্বাচনে এনসিপি এককভাবে অথবা জোটগতভাবে অংশ্রগহন করতে পারে বলে জানিয়েছে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তবে জোটগত ভাবে নির্বাচনে গেলেও শাপলা প্রতীকে নির্বাচনে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি।


সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


শাপলা প্রতীক দিতে আইনগত বাধা না থাকার কথা জানিয়ে সারজিস বলেন, প্রতীকটি তালিকাভুক্ত করার কাজ ছিলো নির্বাচন কমিশনের। কমিশন চাইলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা সংশোধন করতে পারে। এ সময়, এনসিপি উচ্চ কক্ষে পিআর এর পক্ষে থাকলেও, নিম্নকক্ষে পিআর পদ্ধতির পক্ষে নয় বলে উল্লেখ করেন তিনি।


সেইসাথে, জুলাই সনদ বাস্তবায়নের আইনগত ভিত্তি, বাস্তবতা ও ডিসেম্বরের মধ্যে গণহত্যার বিচার পেলে আগামী নির্বাচনে কোনো বাধা নেই। এরপরও ভারত বা অন্য কেউ নির্বাচনে বাধা দিলে তা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি।


এ সময়,, এনসিপিকে কিংস পার্টি বলায়, বিএনপির প্রতিষ্ঠা নিয়ে প্রশ্ন তুলেন সারজিস আলম।


এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলার প্রধান সমন্বয়ক লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় জামালপুরের ৭ উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম