ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

এইচএসসিতে উত্তীর্ণ হতে পারেননি মারুফা, ফল পুনঃনিরীক্ষণের আবেদন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৪ সালে গড় পাসের হার
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ২:৫৬ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ২:৫৬ সময়
এইচএসসিতে উত্তীর্ণ হতে পারেননি মারুফা, ফল পুনঃনিরীক্ষণের আবেদন ছবি : সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ; যেটা এবার কমে দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশে। 


আর এর প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) দেওয়া শিক্ষার্থীদের ওপরও। বিকেএসপি থেকে এবার পরীক্ষা দিয়েছিলেন, বাংলাদেশ নারী জাতীয় দলের ক্রিকেটার মারুফা আক্তার।


তবে বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হতে পারেননি তরুণ এই টাইগ্রেস পেসার। 

বাকি সব বিষয়ে উত্তীর্ণ হলেও, ভূগোলে অকৃতকার্য এসেছে মারুফার ফল। বিকেএসপির উচ্চ মাধ্যমিক শাখার উপাধ্যক্ষ ড. মো. শামীমুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে পরীক্ষার খাতা আবার নিরীক্ষার জন্য আবেদন করবেন তারা।


 

তাই এই মুহূর্তে বলা যায়, নিরীক্ষার জন্য ঝুলে আছে মারুফার এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফল।


এ ছাড়া ছেলে ক্রিকেটারদের মধ্যে বাঁহাতি পেসার মারুফ মৃধা ৪.২৫ জিপিএ পেয়েছে উত্তীর্ণ হয়েছেন। লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি পেয়েছেন ৪.০৮ পয়েন্ট। চোটের সঙ্গে লড়াইয়ে থাকা পেসার রোহানাত দৌল্লাহ বর্ষণও কৃতকার্য হয়েছেন।


বিকেএসপি থেকে এবার পরীক্ষা দিয়েছে মোট ১৫৬ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪৭ জন। যেখানে পাসের হার ৯৪.২৩ শতাংশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম