ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেকের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা হাসিনার দুঃশাসন নিয়েও সরব ছিলেন শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই আলেমদের অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হতে বললেন হাসনাত আবদুল্লাহ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ কিংবা মজুত হস্তান্তর করবে না ইরান

'প্রায় দেড় যুগেই ২৪ হাজার কোটি ডলার পাচার হয়েছে'

গত ১৬/১৭ বছরে বাংলাদেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে যা আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে— এমনটাই জানিয়েছেন অ্যাটর্নি
  • আপলোড সময় : ১৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৬ সময়
  • আপডেট সময় : ১৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৬ সময়
'প্রায় দেড় যুগেই ২৪ হাজার কোটি ডলার পাচার হয়েছে' ছবি : সংগৃহীত

গত ১৬/১৭ বছরে বাংলাদেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে যা আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে— এমনটাই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।


শুক্রবার (১৭ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপায় জিয়া সাইবার ফোর্স আয়োজিত এক আলোচনা এ কথা বলেন তিনি।


অ্যাটর্নি জেনারেল বলেন, ২৪০ বিলিয়ন ডলার মানে প্রতি বছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার। বছরে ১৩৬ বিলিয়ন ডলারের অর্থ হলো ২১ লক্ষ কোটি টাকা। আমার দেশের এক বছরের বাজেট প্রায় ৭ লক্ষ কোটি টাকা। দেশের তিন বছরের বাজেটের সম পরিমাণ টাকা প্রতিবছর লুটপাট  করা হয়েছে। লুটেরা পালিয়ে গিয়ে বিদেশে শান্তিতে বসবাস করছে।


তিনি বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ লুটপাটের পক্ষে না, তারা এর বিপক্ষে। তারা খুনিরও বিপক্ষে। সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মানের জন্য জিয়া সাইবার ফোর্স গঠিত হয়েছে।


জিয়া সাইবার ফোর্স-এর ঝিনাইদহ জেলা সমন্বয়ক মাহাবুবুর রহমানের সঞ্চালনায় ও জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রজিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ, সিনিয়র সহ সভাপতি সাবেক মেয়র খলিলুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান বাবলুসহ আরও অনেকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!