ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

মার্জিন ঋণযোগ্য নয় এমন শেয়ার বিক্রিতে সময় দিল বিএসইসি

কার্যকারিতা শিথিল রেখে নতুন মার্জিন ঋণ বিধিমালার গেজেট জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বিধিমালার
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ২:৯ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ২:৯ সময়
মার্জিন ঋণযোগ্য নয় এমন শেয়ার বিক্রিতে সময় দিল বিএসইসি ছবি : সংগৃহীত

কার্যকারিতা শিথিল রেখে নতুন মার্জিন ঋণ বিধিমালার গেজেট জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিধিমালার কারণে যেসব শেয়ার ঋণযোগ্য হবে না, সেগুলো বিক্রি করতেও ছয় মাস থেকে এক বছর সময় দেয়া হয়েছে। নতুন বিধিমালা এমনভাবে করা হয়েছে, যাতে পরিবর্তনগুলো মানিয়ে নিতে সহনীয় সময় পাওয়া যায়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিধিমালা জারিকে সামনে রেখে অস্বস্তিতে ছিলেন বিনিয়োগকারীরা। কম নন-মার্জিন হওয়া শেয়ার বিক্রি করে ঋণ সমন্বয়ে চাপ তৈরির আশঙ্কা ছিল। সেই ভয় এখন কেটেছে। পাঁচ লাখ টাকার কম বিনিয়োগ নিয়ে কেউ মার্জিন ঋণ বা শেয়ার কেনার জন্য পাবেন না।

এর কমে কেউ আগে ঋণ নিয়ে থাকলে এক বছরের মধ্যে বিনিয়োগ পাঁচ লাখে উন্নীত করতে হবে। যাদের বিনিয়োগ ১০ লাখের কম তারা নিজস্ব বিনিয়োগের সর্বোচ্চ ৫০ শতাংশ ঋণ নিতে পারবেন।

নতুন বিধান অনুযায়ী ঋণগ্রহীতার পোর্টফোলিওতে নিজস্ব বিনিয়োগ মূল্য ৫০ শতাংশ নামলেই ‘ফোর্স সেল’ বা বাধ্যতামূলক শেয়ার বিক্রি হবে। এর আগে ৭৫ শতাংশে নামলেই ‘মার্জিন কল’ হবে। ঋণদাতা চাইলে শেয়ার বিক্রি করে ঋণ অনুপাত বজায় রাখতে পারবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ