ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

বেথেলের দুর্দান্ত সেঞ্চুরির পরও শঙ্কায় ইংল্যান্ড

সিডনিতে চলমান পঞ্চম ও শেষ অ্যাশেজ টেস্টের চতুর্থ দিনে নজর কাড়লেন ইংলিশ ব্যাটার জ্যাকব বেথেল। তার দুর্দান্ত সেঞ্চুরিতে
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৩০ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৩০ সময়
বেথেলের দুর্দান্ত সেঞ্চুরির পরও শঙ্কায় ইংল্যান্ড ছবি : সংগৃহীত

সিডনিতে চলমান পঞ্চম ও শেষ অ্যাশেজ টেস্টের চতুর্থ দিনে নজর কাড়লেন ইংলিশ ব্যাটার জ্যাকব বেথেল। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসের ১৮৩ রানের ঘাটতি মুছে গেছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩০২ রান করে ৪র্থ দিন শেষ করেছে ইংলিশরা। অজিদের থেকে ১১৯ রানে এগিয়ে থেকে ৫ম দিনের খেলা শুরু করবে তারা। আগের দিনের ৭ উইকেটে ৫১৮ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। ১২৯ রান নিয়ে দিন শুরু করা স্টিভেন স্মিথ ১৩৮ করে আউট হলে ৫৪৪ রানে অষ্টম উইকেট হারায় অজিরা। ওয়েবস্টার ৭১ রান করে অপরাজিত থাকলেও  স্টার্ক ৫ আর বোল্যান্ড শূন্য রান করে আউট হলে ৫৬৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।


ইংল্যান্ডের হয়ে জশ টাং ও ব্রায়ডন কার্স ৩টি করে উইকেট শিকার করেন। অধিনায়ক বেন স্টোকসের ঝুলিতে গেছে ২ উইকেট। ১৮৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে জ্যাকব বেথেলে ভর করে ভালো সংগ্রহের পথে ছুট্তে থাকে ইংল্যান্ড। এই ইনিংসটি বেথেলের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। একই সঙ্গে, প্রথম শ্রেণির ক্রিকেটেও এটি তার প্রথম সেঞ্চুরি।


১৪২ রানে অপরাজিত থাকেন বেথেল। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে হ্যারি ব্রুকের সঙ্গে। বাকিদের কেউই ইনিংস বড় করতে পারেননি। রানের খাতা না খোলা ম্যাথু পটসকে নিয়ে ৫ম দিনের খেলা শুরু করবেন বেথেল, যিনি এখন অজিদের মাটিতে ইংল্যান্ডের ২২ বছর কিংবা তার কম বয়সীদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলা ব্যাটার। অস্ট্রেলিয়ার পক্ষে সফলতম বোলার ওয়েবস্টার। ৩ উইকেট ঝুলিতে ওঠে তার। এছাড়া, স্কট বোল্যান্ড নেন ২টি উইকেট।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ