ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

বিশ্বকাপের মাঝপথে সূচিতে পরিবর্তন, নতুন ব্যাখ্যা আইসিসির

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল সূচিতে নতুন পরিবর্তন এনেছে আইসিসি। সংশোধিত নিয়ম অনুযায়ী, সহ–স্বাগতিক শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে নির্দিষ্ট শর্তে
  • আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৭ সময়
  • আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৭ সময়
বিশ্বকাপের মাঝপথে সূচিতে পরিবর্তন, নতুন ব্যাখ্যা আইসিসির

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল সূচিতে নতুন পরিবর্তন এনেছে আইসিসি। সংশোধিত নিয়ম অনুযায়ী, সহ–স্বাগতিক শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে নির্দিষ্ট শর্তে নিজেদের মাঠেই ম্যাচ খেলার সুযোগ পেতে পারে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রথম সেমিফাইনাল ম্যাচটি ‘ফ্লোটিং’ রাখা হয়েছে—অর্থাৎ এটি কলম্বো কিংবা কলকাতা, যেকোনো একটিতে হতে পারে।


পাকিস্তান সেমিফাইনালে উঠলে তারা কলম্বোতেই ম্যাচ খেলবে। অন্যদিকে, পাকিস্তান না উঠলেও শ্রীলঙ্কা যদি শেষ চারে যায় এবং তাদের প্রতিপক্ষ ভারত না হয়, তাহলে ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে। তবে ভারত সেমিফাইনালে উঠলে তারা মুম্বাইয়েই খেলবে, যদি না প্রতিপক্ষ পাকিস্তান হয়। ভারত-পাকিস্তান মুখোমুখি হলে সেই ম্যাচ হবে কলম্বোতে।


আইসিসি জানিয়েছে, যদি পাকিস্তান ও শ্রীলঙ্কা—দুই দলই সেমিফাইনালে না ওঠে, তাহলে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলকাতা ও মুম্বাইয়ে। সব মিলিয়ে, নতুন সূচিতে একাধিক সমীকরণ যুক্ত হওয়ায় সেমিফাইনালের ভেন্যু নির্ভর করছে দলগুলোর পারফরম্যান্সের ওপর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা