ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে পলক, ভিডিও ভাইরাল প্রথম ম্যাচে ইয়ামাল খেলবেন কিনা জানালেন স্পেনের কোচ ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকত না: ট্রাম্প দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক বুন্দেসলিগার পরিচিত মুখদের নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু জাপান-নেদারল্যান্ডসের সংসদীয় স্থায়ী কমিটি: আইনের সভাপতি পার্থ, অর্থের মুশিফকুর নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী ফেনীতে, ইসলাম গ্রহণ করে বিয়ে

ফেনীর দাগনভূঞায় ভালোবাসার টানে শ্রীলঙ্কা থেকে এসে বাংলাদেশের একটি যুবকের সঙ্গে ঘর বেঁধেছেন ইশারা মাধবী জয়শখারা নামে এক
  • আপলোড সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫২ সময়
প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী ফেনীতে, ইসলাম গ্রহণ করে বিয়ে

ফেনীর দাগনভূঞায় ভালোবাসার টানে শ্রীলঙ্কা থেকে এসে বাংলাদেশের একটি যুবকের সঙ্গে ঘর বেঁধেছেন ইশারা মাধবী জয়শখারা নামে এক তরুণী। ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার পর তিনি মুসলিম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে জান্নাতুল ফেরদৌস জান্নাত (২৭) হিসেবে পরিচিত হন। স্থানীয় যুবক এজাজ আহমেদ শিহাবের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে, যার কাবিন হয়েছে ৫ লাখ টাকা।


পারিবারিক সূত্রে জানা গেছে, শিহাব ও ইশারার পরিচয় হয় ওমানে একটি টেক্সটাইল কোম্পানিতে কাজ করার সময়। তিন বছরের প্রেম শেষে তারা বিয়ের সিদ্ধান্তে উপনীত হন এবং বাংলাদেশে এসে সামাজিক ও ধর্মীয় রীতি মেনে বিয়ে সম্পন্ন করেন। দাগনভূঞা পৌর এলাকার কাজী মাওলানা আবদুল কাদের এই বিয়ের রেজিস্ট্রি করেন। শিহাব বলেন, "আমরা একসঙ্গে কাজ করতে গিয়ে একে অপরকে বুঝতে পেরেছি। পরিবারকে রাজি করাতে কিছুটা সময় লাগলেও এখন সবাই খুশি।" জান্নাত বলেন, "বাংলাদেশের মানুষের আন্তরিকতায় আমি মুগ্ধ এবং শিহাবের পরিবার আমাকে নিজের মেয়ের মতো গ্রহণ করেছে।"


শিহাবের পরিবার ও রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামের বাসিন্দারা এই বিয়েকে কেন্দ্র করে এলাকাতে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন। দুই ভিন্ন সংস্কৃতি ও ভাষার মানুষের মিলনকে স্থানীয়রা ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন এবং তারা আশা করছেন, পারস্পরিক সম্মান ও ভালোবাসার মাধ্যমে এই দম্পতি সুখী হবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই

নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই