ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিলো আরব আমিরাত

১৪ পদের ৯টিতে বিএনপি, আওয়ামী লীগ পেল ৫

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদের মধ্যে ৯টিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১২:২৫ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১২:২৫ সময়
১৪ পদের ৯টিতে বিএনপি, আওয়ামী লীগ পেল ৫

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদের মধ্যে ৯টিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা জয় পেয়েছেন ৫টি পদে। বুধবার (৪ মার্চ) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন নির্বাচিত হন। সভাপতি পদে অ্যাডভোকেট মিজানুর রহমান পেয়েছেন ১৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সহিদুল আলম সহিদ পেয়েছেন ১৭৫ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম রতন পেয়েছেন ২৬৫ ভোট এবং আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী আতিকুল হক বুলবুল পেয়েছেন ১৬৬ ভোট।


বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এ এম ছাজ্জাদুল হক নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট মো. আবু হানিফ, অ্যাডভোকেট সোহাগ মিয়া ও অ্যাডভোকেট সারোয়ার আলম। এ ছাড়া লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট আবু বাক্কার সিদ্দিক মিলন, অডিটর পদে অ্যাডভোকেট আসাদুজ্জামান ভুইয়া উৎপল এবং সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মুফতি মো. জাকির খান জয় পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সাজ্জাদুল হক ভুইয়া ও অ্যাডভোকেট আবু সাইম। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও অ্যাডভোকেট কোরবান আলী।


নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইদ্রিস মিয়া জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মোট ৫৮২ জন ভোটারের মধ্যে ৫২৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ