ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি রাজধানীজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে আলোচনা করবো: ট্রাম্প

ঢাকা–১৬ আসনের ফল চ্যালেঞ্জ, রেজাল্টশিট ও ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৬ আসনের ফলাফল নিয়ে করা নির্বাচনী আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে
  • আপলোড সময় : ৮ মার্চ ২০২৬, দুপুর ২:১৩ সময়
  • আপডেট সময় : ৮ মার্চ ২০২৬, দুপুর ২:১৩ সময়
ঢাকা–১৬ আসনের ফল চ্যালেঞ্জ, রেজাল্টশিট ও ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৬ আসনের ফলাফল নিয়ে করা নির্বাচনী আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের বিজয়ী প্রার্থীসহ সংশ্লিষ্ট বিবাদীদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত। রোববার, ৮ মার্চ বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত এ সময় নির্বাচন কমিশনকে ঢাকা–১৬ আসনের রেজাল্টশিট, ব্যালটপেপার এবং অন্যান্য নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এর ফলে মামলার শুনানির পরবর্তী ধাপে সংশ্লিষ্ট নির্বাচন উপকরণ আদালতের পর্যালোচনার জন্য অক্ষত রাখার পথ তৈরি হলো।


নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আমিনুল হক। তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল বাতেনের কাছে ৩ হাজার ৩৬১ ভোটে পরাজিত হন। ঘোষিত ফলে আবদুল বাতেন পান ৮৮ হাজার ৮২৮ ভোট, আর আমিনুল হক পান ৮৫ হাজার ৪৬৭ ভোট। ভোটে হেরে গেলেও পরে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর (টেকনোক্র্যাট) দায়িত্ব পান আমিনুল হক। এর আগে তিনি এই আসনের ফলাফল বাতিল, ভোট পুনর্গণনা এবং অনিয়মের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন।


এদিকে শুধু ঢাকা–১৬ নয়, বিভিন্ন আসনের ফলাফল চ্যালেঞ্জ করে ১৫টির বেশি নির্বাচনী আবেদন হাইকোর্টে জমা পড়েছে। এসব আবেদনের শুনানির সুবিধার্থে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালটপেপার ও প্রয়োজনীয় নির্বাচনসামগ্রী সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী