ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত ৬ বাংলাদেশির মধ্যে তিনজনের মরদেহ দেশে আনা হয়েছে

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিহতদের
  • আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৬ সময়
মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত ৬ বাংলাদেশির মধ্যে তিনজনের মরদেহ দেশে আনা হয়েছে

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বাহরাইন থেকে আনা প্রবাসী কর্মী এস এম তারেকের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার কূটনৈতিকভাবে কাজ করছে এবং ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।


এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, নিয়ম অনুযায়ী দাফন-কাফনের জন্য ৩৫ হাজার টাকা দেওয়া হচ্ছে এবং অতিরিক্ত ৫০ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি বীমা সুবিধা অনুযায়ী ভবিষ্যতে প্রতিটি পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হবে।


সূত্র: বিবিসি বাংলা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল