ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে, সেটা কবে?

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের চূড়ান্ত পরিকল্পনা আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) মন্ত্রিসভার
  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১৬ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১৬ সময়
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে, সেটা কবে?

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের চূড়ান্ত পরিকল্পনা আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) মন্ত্রিসভার বৈঠকে নির্ধারণ করা হবে। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। তিনি বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।


শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত পরিকল্পনায় সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর কথা রয়েছে, যার মধ্যে তিন দিন অনলাইন এবং তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে পাঠদানের ব্যবস্থা থাকতে পারে। একদিন অনলাইন ক্লাস হলে পরদিন সশরীর ক্লাস চালানোর ধারণাও বিবেচনায় রয়েছে। অনলাইন ক্লাস চললেও শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকবেন এবং ব্যবহারিক ক্লাসগুলো সরাসরি অনুষ্ঠিত হবে।


তবে প্রাথমিক পর্যায়ে এই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে। শিক্ষকরা বলছেন, অনেক শিক্ষার্থী দরিদ্র ও শ্রমজীবী পরিবারের হওয়ায় অনলাইন ক্লাসে অংশগ্রহণ কঠিন হবে। করোনাকালীন অভিজ্ঞতাও এ বাস্তবতা স্পষ্ট করেছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও বিকল্প সমাধানের সম্ভাবনা খতিয়ে দেখছে বলে জানা গেছে, যাতে শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয় এবং একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারও নিয়ন্ত্রণে রাখা যায়।


উল্লেখ্য, রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর ২৯ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় খুলেছে। এরই মধ্যে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সাশ্রয়ী নীতি জোরদার করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল