ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

৮ পাম্প ঘুরেও গাড়ির তেল পাননি এমপি, সংসদে এলেন লোকাল বাসে

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে দেশজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট ও জনদুর্ভোগের
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৪ সময়
৮ পাম্প ঘুরেও গাড়ির তেল পাননি এমপি, সংসদে এলেন লোকাল বাসে

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে দেশজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট ও জনদুর্ভোগের বাস্তব চিত্র তুলে ধরেছেন বিভিন্ন সংসদ সদস্য। গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী জানান, তেলের সংকটে তিনি নিজেও বিপাকে পড়েছেন। তিনি বলেন, “আটটি পাম্প ঘুরেও তেল না পেয়ে শেষ পর্যন্ত গাড়ি রেখে লোকাল পরিবহনে সংসদে আসতে হয়েছে।” এছাড়া তিনি অভিযোগ করেন, কাপাসিয়ার উপর দিয়ে গ্যাস লাইন থাকা সত্ত্বেও স্থানীয় সংযোগ না থাকায় শিল্পায়ন থেমে আছে এবং বেকার যুবকরা মাদকের দিকে ঝুঁকছে। শীতলক্ষা নদীর ওপর নির্মিত সেতুর চারগুণ ব্যয়ের টোল আদায় হলেও তা বন্ধ হচ্ছে না।


ঝালকাঠি-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন, আইলা ও সিডরের মতো দুর্যোগের পরেও ঝালকাঠিতে স্থায়ী নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। খাল ভরাট পুনরায় খননের জন্য সরকারের নতুন উদ্যোগকে তিনি স্বাগত জানিয়েছেন।


চাঁদপুর-২ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন দেশের অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে সতর্ক করেন। তিনি অভিযোগ করেন, অতিরিক্ত প্রায় ৬০ হাজার কোটি টাকা মুদ্রণের ফলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। এছাড়া তিনি দেশের খাদ্যনিরাপত্তার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।


সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম রাষ্ট্রপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, রাষ্ট্রপতির পদটি সব দল ও মতের মানুষের আস্থার প্রতীক হওয়া উচিত, কিন্তু বর্তমান রাষ্ট্রপতি নির্দিষ্ট ক্ষমতাকেন্দ্রের অনুসারী হিসেবে ভূমিকা পালন করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল