ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

দীর্ঘ ১৬ বছর পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু আজ

দীর্ঘ ১৬ বছর পর আজ থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা। নির্ধারিত
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৭ সময়
দীর্ঘ ১৬ বছর পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু আজ

দীর্ঘ ১৬ বছর পর আজ থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এ আয়োজনের সূচনা হয়, যা চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সময়সূচি অনুমোদন করা হয়। পরে অধিদপ্তরের পক্ষ থেকে বিস্তারিত সূচি প্রকাশ করা হয়।


প্রকাশিত সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে। তবে দেশের তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আলাদা সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে। সেখানে ১৭ এপ্রিল প্রাথমিক গণিত দিয়ে পরীক্ষা শুরু হয়ে ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি পরীক্ষার মাধ্যমে শেষ হবে।


বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্লেখ্য, দেশে সর্বশেষ পূর্ণাঙ্গ প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০০৮ সালে। এরপর ২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হওয়ায় এই বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। মাঝে ২০২২ সালে পরীক্ষামূলকভাবে একবার পরীক্ষা নেওয়া হলেও পরবর্তী বছরগুলোতে তা স্থগিত ছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’