ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট দুই বছর মানবিক পড়ে পরীক্ষার ২ দিন আগে জানলেন তিনি ‘বাণিজ্য’র ছাত্রী! সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট বিএনপির মনোনয়ন পেলেন সংখ্যালঘু ৪ নারী স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রেই, অথচ ট্রাম্প বললেন পাকিস্তানের পথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, চুক্তি না হলে আবার যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা, প্রতিবাদে রাতেই মহাসড়ক অবরোধ মোহাম্মদপুরসহ রাজধানীর ৬ থানায় একযোগে অভিযান, গ্রেপ্তার ৬০

সেই জাহাজটিকে হরমুজ পার করাতে ইরানকে অনুরোধ করলো বাংলাদেশ

বাংলাদেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিরাপদে পারাপারের জন্য ইরান সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৫ সময়
সেই জাহাজটিকে হরমুজ পার করাতে ইরানকে অনুরোধ করলো বাংলাদেশ

বাংলাদেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিরাপদে পারাপারের জন্য ইরান সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। সোমবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, তুরস্কের আন্তালিয়া কূটনীতি ফোরামের ফাঁকে খলিলুর রহমান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ-এর সঙ্গে বৈঠকে এই অনুরোধ জানান। বৈঠকে উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।


বাংলাদেশ পক্ষ জানায়, আগেও ইরান ছয়টি দেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে বিশেষ অনুমতি প্রদান করেছিল, যা বাংলাদেশের জন্য ইতিবাচক ছিল। বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও ‘বাংলার জয়যাত্রা’ নির্বিঘ্নে চলাচল করতে পারে—এ বিষয়ে সহযোগিতা চাওয়া হয়।


ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী বিষয়টি দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে ঢাকায় ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকেও একই জাহাজের নিরাপদ চলাচল নিয়ে আলোচনা হয়েছিল।


দুই দেশই সমুদ্রপথে বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার

মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার