ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

কৃষিজমি রক্ষা করেই শিল্পের প্রসার ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

দেশে শিল্পায়নের প্রসার ঘটাতে হলে কৃষিজমি সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৬, সকাল ৯:৪৭ সময়
কৃষিজমি রক্ষা করেই শিল্পের প্রসার ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

দেশে শিল্পায়নের প্রসার ঘটাতে হলে কৃষিজমি সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বিসিক শিল্পনগরী সম্প্রসারণ বা নতুন শিল্পাঞ্চল স্থাপনের ক্ষেত্রে পরিত্যক্ত, অকৃষি এবং এক ফসলি জমিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে উর্বর কৃষিজমি ক্ষতিগ্রস্ত না হয়। শনিবার (৯ মে) সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুরে বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, কৃষিজমি রক্ষা করেই শিল্পের বিকাশ ঘটাতে হবে, না হলে ভবিষ্যতে পরিবেশ ও খাদ্য নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়বে। তিনি জানান, বিসিক শিল্পনগরী স্থাপনের জন্য সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হচ্ছে এবং সেই অনুযায়ী জমি নির্বাচন করা হচ্ছে। তিনি আরও বলেন, রংপুর বিভাগের বিদ্যমান বিসিক শিল্পনগরীগুলোর সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজন হলে নতুন শিল্পনগরীও স্থাপন করা হবে। সরকারের লক্ষ্য শুধু প্রচলিত শিল্প নয়, বরং লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক শিল্প এবং হালকা প্রকৌশল খাতকে শক্তিশালী করা।


শিল্পমন্ত্রী বলেন, রেলওয়েকে কেন্দ্র করে এ অঞ্চলে লাইট ইঞ্জিনিয়ারিং ও হালকা প্রকৌশল শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই এই খাতে বিনিয়োগ ও উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, হঠাৎ করে প্লাস্টিক বা পলিথিন বন্ধ করা সম্ভব নয়। কারণ বর্তমানে পাট উৎপাদন ও সরবরাহ সেই পর্যায়ে পৌঁছায়নি। তাই পরিকল্পিতভাবে পাট উৎপাদন বাড়িয়ে ধাপে ধাপে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে।


এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম এবং জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ