ঢাকা | |

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকার উৎসে কর কমানোর ঘোষণা দিলেও তার কোনো প্রভাব
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৬, সকাল ৯:৪৬ সময়
বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকার উৎসে কর কমানোর ঘোষণা দিলেও তার কোনো প্রভাব এখনো বাজারে দেখা যায়নি। উল্টো রাজধানীর বিভিন্ন বাজারে চাল, আটা ও ডালের দাম কিছুটা বেড়েছে বলে ক্রেতা ও ব্যবসায়ীরা জানিয়েছেন। বাজেট ঘোষণার পরদিন শুক্রবার রাজধানীর শান্তিনগর, কাওরানবাজার ও তুরাগ এলাকার নতুন বাজারে গিয়ে দেখা যায়, নিত্যপণ্যের দামে মিশ্র চিত্র বিরাজ করছে। সরকার যেসব পণ্যে কর ছাড় দিয়েছে, তার মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, আদা, রসুন, লবণ, চিনি ও ভোজ্যতেলসহ প্রায় ৬০টি পণ্য রয়েছে। এসব পণ্যে উৎসে কর আড়াই শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছে।


তবে বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। বরং মোটা ও মাঝারি মানের চাল কেজিতে ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। দুই দিনের ব্যবধানে মোটা চালের দাম ৫২ থেকে ৬০ টাকায় উঠেছে, আর মাঝারি চাল ৫৫ থেকে ৬৮ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আটার বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। খোলা আটা কেজিতে প্রায় ৫ টাকা বেড়ে এখন ৪৫ থেকে ৪৬ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ছোলার ডালের দাম কেজিতে ৫ টাকা বেড়ে ৯০ থেকে ১০০ টাকায় পৌঁছেছে।


ব্যবসায়ীরা বলছেন, কর ছাড়ের ঘোষণা বাজারে তাৎক্ষণিকভাবে প্রভাব ফেলে না। তাদের মতে, আগের দামে কেনা পণ্য এখনো মজুদ থাকায় নতুন কর সুবিধার সুফল আসতে সময় লাগবে। নতুন আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হলে দাম কমার সম্ভাবনা রয়েছে। তুরাগ এলাকার এক মুদি দোকানি জানান, বাজেটে শুধু নীতিগত ঘোষণা এসেছে, কিন্তু বাস্তবে এর সুবিধা পেতে কিছুটা সময় লাগবে। তাই এখনই দাম কমার আশা করা ঠিক নয়।


অন্যদিকে বাজারে কিছু স্বস্তিও দেখা গেছে। সবজির দাম তুলনামূলকভাবে কমেছে। পেঁপে, ঢ্যাঁড়শ, পটোলসহ বেশিরভাগ সবজি ৩০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মুরগির বাজারেও কিছুটা স্বস্তি রয়েছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা কমে ১৬০ থেকে ১৮০ টাকায় নেমেছে। ডিমের দামও স্থিতিশীল রয়েছে। তবে মাছের বাজারে এখনো উচ্চমূল্যের চাপ রয়ে গেছে। পাঙ্গাশ, রুই, কাতলা, চিংড়ি, কোরালসহ বিভিন্ন মাছের দাম কেজিতে ২০০ থেকে ৯০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।


ক্রেতারা বলছেন, সরকার কর ছাড় দিলেও তার বাস্তব সুফল সাধারণ মানুষ এখনো পাচ্ছে না। তাদের দাবি, বাজার মনিটরিং আরও জোরদার করা হলে এবং সরবরাহ ব্যবস্থা ঠিক থাকলে নিত্যপণ্যের দাম দ্রুত কমতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে