ঢাকা | |
সংবাদ শিরোনাম :

কুনহার পর ভিনিসিয়ুস, হাইতির জালে ৩ গোল দিয়ে বিরতিতে ব্রাজিল

হাইতির বিপক্ষে দারুণ শুরু করেছে ব্রাজিল। ম্যাথিউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:১৭ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:১৭ সময়
কুনহার পর ভিনিসিয়ুস, হাইতির জালে ৩ গোল দিয়ে বিরতিতে ব্রাজিল

হাইতির বিপক্ষে দারুণ শুরু করেছে ব্রাজিল। ম্যাথিউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা। ম্যাচের ১২ মিনিটে রাফিনিয়া গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এরপর আক্রমণ অব্যাহত রেখে ২৩ মিনিটে প্রথম সফলতা পায় ব্রাজিল। ভিনিসিয়ুসের নেওয়া শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বল থেকে আলতো শটে গোল করেন কুনহা।


এরপর ৩৬ মিনিটে আবারও জালে বল জড়ান কুনহা। মাঝমাঠ থেকে ভিনিসিয়ুসের দারুণ পাসে ডিফেন্স ভেঙে বেরিয়ে এসে বাঁ পায়ের নিখুঁত শটে দ্বিতীয় গোলটি করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়েও গোল পায় ব্রাজিল। এবার ভিনিসিয়ুস জুনিয়র একক প্রচেষ্টায় গোল করেন। গোলরক্ষকের সঙ্গে একা মুখোমুখি হয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান এই ফরোয়ার্ড।


প্রথমার্ধজুড়ে আধিপত্য দেখিয়ে সহজ জয়ের পথে এগিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা