ঢাকা | |
সংবাদ শিরোনাম :

বিশ্বকাপের ‘দ্রুততম’ গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো

বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে মরক্কো। স্কটল্যান্ডকে ১–০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় আফ্রিকার দলটি।
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:২০ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:২০ সময়
বিশ্বকাপের ‘দ্রুততম’ গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো

বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে মরক্কো। স্কটল্যান্ডকে ১–০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় আফ্রিকার দলটি। ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করার পর এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মরক্কো। ম্যাচের মাত্র ৭১ সেকেন্ডের মাথায় ডান দিক থেকে আসা পাস পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন ইসমায়েল সাইবারি। এটি চলমান টুর্নামেন্টের দ্রুততম গোল হিসেবে রেকর্ড গড়ে।


এর আগে দ্রুততম গোলের রেকর্ড ছিল চেক প্রজাতন্ত্রের সাদিলেকের, যিনি ম্যাচের ৬ মিনিটে গোল করেছিলেন। তবে সাইবারি এবার মাত্র দেড় মিনিটেরও কম সময়ে সেই রেকর্ড ভেঙে দেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই টুর্নামেন্টে এটি সাইবারির দ্বিতীয় গোল। এর আগে ব্রাজিলের বিপক্ষেও তিনি গোল করেছিলেন।


গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে স্কটল্যান্ড। বিশেষ করে শেষ দিকে তারা আক্রমণের চাপ বাড়ায় এবং দুইবার পেনাল্টির আবেদন জানালেও রেফারি তাতে সাড়া দেননি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১–০ ব্যবধানে জয় নিশ্চিত করে মরক্কো। এই জয়ে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা