ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’ মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ‘এক দফা’ কোনো নেতার একক ঘোষণা নয়, এটি জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন সবজির দাম এখনো চড়া, ডিমের দামও বাড়ছে ভাঙছে না বিজয়ের সংসার, বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিলেন স্ত্রী ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৭ হাজার কোটি টাকা জরিমানা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, ছয় অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ হরমুজে নৌজোট গঠনের তাগিদ যুক্তরাষ্ট্রের, অনাগ্রহ ইউরোপের

সবজির দাম এখনো চড়া, ডিমের দামও বাড়ছে

রাজধানীর বাজারগুলোতে এখনো অধিকাংশ সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে কয়েক ধরনের সবজির দাম কিছুটা কমলেও বেশির
  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৪ সময়
সবজির দাম এখনো চড়া, ডিমের দামও বাড়ছে

রাজধানীর বাজারগুলোতে এখনো অধিকাংশ সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে কয়েক ধরনের সবজির দাম কিছুটা কমলেও বেশির ভাগ সবজির কেজি ৮০ টাকার ওপরে। এর পাশাপাশি বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগি এবং ডিমের দাম। ফলে বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। তবে কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচা মরিচের বাজারে। এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল। বর্তমানে বাজার ও মানভেদে তা ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।


শুক্রবার রাজধানীর শান্তিনগর, কাওরান বাজার ও তুরাগ এলাকার নতুন বাজার ঘুরে এসব পণ্যের দামের চিত্র পাওয়া গেছে। ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির কারণে অনেক সবজিখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চাহিদার তুলনায় বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ কিছুটা বেড়েছে। এর ফলে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম।


বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১৪০ টাকা, করল্লা ৮০ থেকে ১০০ টাকা এবং শসা ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ধুন্ধল, পটোল, ঝিঙা ও চিচিঙ্গার দাম প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা। এ ছাড়া কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, কচুরমুখী ৭০ থেকে ৮০ টাকা, প্রতিটি লাউ ৭০ থেকে ৯০ টাকা এবং জালি কুমড়া ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বেড়েছে বিভিন্ন ধরনের শাকের দাম। ছোট একটি লাল শাকের আঁটি বিক্রি হচ্ছে প্রায় ৩০ টাকায়। অন্যান্য শাকের দামও রয়েছে তুলনামূলক বেশি।


তুরাগ এলাকার নতুন বাজারে বাজার করতে আসা ফরহাদ হোসেন বলেন, সবজির দাম এতটাই বেড়েছে যে অল্প কয়েক ধরনের সবজি কিনতেই বাজারের বরাদ্দ টাকা শেষ হয়ে যাচ্ছে। এদিকে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিম ও মুরগির দামও। বড় বাজারগুলোতে প্রতি ডজন ডিম ১৫০ টাকা ছাড়িয়েছে। পাড়া-মহল্লার দোকানে একই পরিমাণ ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা পর্যন্ত।


বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে বাজারে মুরগি ও ডিমের সরবরাহ কিছুটা কম। এর পাশাপাশি বৃষ্টির কারণে বেশির ভাগ সবজির দাম বেড়ে যাওয়ায় ডিম ও মুরগির চাহিদাও বেড়েছে। ফলে এসব পণ্যের দামও ঊর্ধ্বমুখী হয়েছে। বর্তমানে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি প্রায় ২০০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। সোনালি মুরগির দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে যা ছিল ৩৪০ থেকে ৩৫০ টাকা।


কাওরান বাজারের এক মুরগি বিক্রেতা জানান, সবজির দাম বেড়ে যাওয়ায় অনেক ক্রেতা বিকল্প হিসেবে ডিম ও মুরগির দিকে ঝুঁকছেন। একই সঙ্গে বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় বাজারে এর প্রভাব পড়েছে। সব মিলিয়ে রাজধানীর বাজারে একদিকে সবজির বাড়তি দাম, অন্যদিকে ডিম ও মুরগির মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে স্বল্প আয়ের পরিবারগুলোতেই এর চাপ বেশি পড়ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান