ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন মালয়েশিয়ায় ১০ মাসে আটক প্রায় ৭০ হাজার অভিবাসী ৫ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেটাকে প্রায় ১১ হাজার কোটি টাকা জরিমানা করলো ইতালি পাহাড় থেকে সাগরপথে মানব পাচার থামছে না কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ

কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা

ডিসেম্বর মাসকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় বাড়ছে উদ্বেগ। এসব ঘটনাকে
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪২ সময়
কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা

ডিসেম্বর মাসকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় বাড়ছে উদ্বেগ। এসব ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। সম্ভাব্য অস্থিরতা ও সহিংসতা ঠেকাতে দেশজুড়ে নিরাপত্তা জোরদারের পাশাপাশি রাজনৈতিকভাবেও মাঠে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন বিএনপি। দলটির মিত্র রাজনৈতিক জোটগুলোও ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে।


সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ডিসেম্বর পর্যন্ত নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের নিয়ে সতর্ক অবস্থানে থাকবেন বিএনপির সংসদ সদস্যরা। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদেরও একই নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী বুধবার সংসদের চতুর্থ অধিবেশন শেষ হওয়ার পর দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় বাড়তি সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে ৯ নভেম্বর বিএনপির সংসদীয় দলের সভায় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে থাকতে হবে। সামনের দিনগুলোতেও নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার এবং যেকোনো ধরনের নাশকতা সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।


এদিকে মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রাকেও রাজনৈতিক বার্তা হিসেবে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তার বক্তব্য, বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধ করবে। ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। শনিবার ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জাতীয় প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকবে।


রাজধানীর ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকাতেও যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। পাশাপাশি নাশকতায় জড়িত কিংবা সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। বিএনপির মিত্র রাজনৈতিক জোটগুলোও কর্মসূচি ঘোষণা করেছে। ১২ দলীয় জোট রোববার রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে। অন্যদিকে জাতীয়তাবাদী সমমনা জোট সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে। পরবর্তী সময়ে বিএনপির সঙ্গে সমন্বয় করে আরও কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে জোটটির।


অন্যদিকে নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে জানিয়েছেন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকেই নাশকতাকারীদের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার এবং রেঞ্জের উপমহাপরিদর্শকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। সেখানে নাশকতায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার, নিয়মিত টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।


বিশেষ করে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরসহ কয়েকটি জেলা এবং শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং গণগ্রেপ্তারের অভিযোগ না ওঠে, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে ডিসেম্বরকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় সরকার, প্রশাসন এবং ক্ষমতাসীন দলের প্রস্তুতি জোরদার হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা