ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

তৃণমূলকে শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর প্রতি সিইসির আহ্বান

তৃণমূলকে শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবীবুল আওয়াল। এ সময় উপজেলা
  • আপলোড সময় : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:২৭ সময়
  • আপডেট সময় : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:২৭ সময়
তৃণমূলকে শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর প্রতি সিইসির আহ্বান ছবি : সংগৃহীত
তৃণমূলকে শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবীবুল আওয়াল। এ সময় উপজেলা নির্বাচনে সব দল অংশ নিবে বলে প্রত্যাশা করেন তিনি।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ও ডেমোক্রেসির (আরএফইডি) নব নির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় সিইসি বলেন, জাতীয় নিবার্চনটা অংশগ্রহণমূলক হোক, এটা আমি শেষ পর্যন্ত চেয়েছিলাম এবং বলেছিলাম যে, বিএনপির জন্য সময় এখনো ফুরিয়ে যায়নি। আমরা মুখে বলেছি, টেলিফোনে কথা বলেছি, ডিও লেটার দিয়ে আহ্বান জানানো হয়েছে তাদের। তারা আমাদের আহ্বানে সাড়া দেননি। আমরা খুবই খুশি হতাম, তারা আসলে। নির্দ্বিধায় বলছি, নির্বাচনটা আরও বেশি অংশগ্রহণমূলক হতো, তাহলে ভোটার উপস্থিতি আরও বেশি হতো।

তিনি আরও বলেন, বড় বড় দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে নির্বাচন অসুদ্ধ হবে না, নির্বাচন অবৈধ হবে না। কিন্তু নির্বাচনের যে সার্বজনিনতা সেটা খর্ব হতে পারে। নির্বাচনের গ্রহণ যোগ্যতা খর্ব হতে পারে এবং নির্বাচনের যে ন্যায্যতা সেটাও খর্ব হতে পারে। কিন্তু স্বচ্ছতা নিয়ে হয়ত প্রশ্ন হবে না। তারপরও স্বচ্ছতার সঙ্গে বৈধতার যে সম্পর্ক আছে, সেটাকে পুরোপুরি উড়িয়ে দেয়া যায় না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ