ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

‌‌‌‌অর্থনৈতিক কূটনীতি দিয়ে বিশ্বে রপ্তানি বাড়াতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, গুটিকয়েক দেশের ওপর নির্ভর না করে বিশ্বের সব সম্ভাব্য স্থানে রফতানি পণ্যের বাজার ছড়িয়ে
  • আপলোড সময় : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:৩৭ সময়
  • আপডেট সময় : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:৩৭ সময়
‌‌‌‌অর্থনৈতিক কূটনীতি দিয়ে বিশ্বে রপ্তানি বাড়াতে হবে : রাষ্ট্রপতি ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, গুটিকয়েক দেশের ওপর নির্ভর না করে বিশ্বের সব সম্ভাব্য স্থানে রফতানি পণ্যের বাজার ছড়িয়ে দিতে হবে। কাজে লাগাতে হবে কূটনৈতিক মিশনগুলোকে, অগ্রাধিকার দিতে হবে অর্থনৈতিক কূটনীতি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বস্ত্র খাতের উন্নয়ন ও রফতানিতে ভূমিকা রাখায় জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে ১১টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক তুলে দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় বৈদেশিক বাণিজ্য এখন অনেক বেশি চ্যালেঞ্জিং, প্রতিযোগিতামূলোক এবং জ্ঞান ও নীতিভিত্তিক। তাই এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে হবে।

‘সরকারের বিভিন্ন কার্যক্রম বাংলাদেশের বিকাশমান বস্ত্র খাতকে আরও সমৃদ্ধ করবে ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় করে তুলবে। প্রধানমন্ত্রী যাকে দায়িত্ব দিয়েছেন, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আরও সমৃদ্ধ করবেন বস্ত্র খাতকে। তিনি কাজ জানেন; তিনি কর্মঠ মানুষ’, যোগ করেন মো. সাহাবুদ্দিন।

পোশাক কারখানার মালিকদের উদ্দেশ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের শীর্ষ ১৫টি লিড গ্রিন কারখানার ১৩টিই বাংলাদেশের। মনে রাখতে হবে, আপনারা শুধু মুনাফার জন্য ব্যবসা পরিচালনা করছেন না। শ্রমিকদের ন্যায্য অধিকার ও পারিশ্রমিক নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, দুষ্টচক্র যাতে উৎপাদনমুখী কারখানার পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। লেবার আইন নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে। কিন্তু কারখানা ও শ্রমিক একে অন্যের পরিপূরক।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ