ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

মৌলিক অধিকার পূরণ করে দারিদ্র্য আরও কমানো হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের মৌলিক অধিকার পূরণ করে দারিদ্র্য আগামীতে আরও কমানো হবে৷ আমার নির্দেশ মতো ইফতার
  • আপলোড সময় : ১১ এপ্রিল ২০২৪, দুপুর ১২:৩৬ সময়
  • আপডেট সময় : ১১ এপ্রিল ২০২৪, দুপুর ১২:৩৬ সময়
মৌলিক অধিকার পূরণ করে দারিদ্র্য আরও কমানো হবে: প্রধানমন্ত্রী collected
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের মৌলিক অধিকার পূরণ করে দারিদ্র্য আগামীতে আরও কমানো হবে৷ আমার নির্দেশ মতো ইফতার পার্টি না করে, দলের নেতারা সবার মাঝে ইফতার বিতরণ করেছেন; মানুষের পাশে দাঁড়িয়েছেন এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

বৃহস্পতিবার  আজ  গণভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময় করে এসব কথা বলেন তিনি। দেশে-বিদেশে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন,  মানুষের মৌলিক অধিকার পূরণ করে, দারিদ্র্য আগামীতে আরও কমানো হবে৷ আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে৷ আওয়ামী লীগ খেতে নয়, জনগণকে দিতে আসে৷ তিনি আরও বলেন, আগামীতে সবার অন্ন, বস্ত্র, শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করতে পারবো।

অনেকে গর্ব করে বলেন যে- এক হাজারের ওপর ইফতার পার্টি করেছে; তারা ইফতার খেয়েছে। আর আওয়ামী লীগ খেতে আসে না, দিতে আসে; মানুষকে দেয়। এটাই হলো আমাদের সবচেয়ে বড় কথা। দলের অগণিত নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গ সংগঠন যারা মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আবারও দেশের সাধারণ মানুষকে বলতে চাই, আওয়ামী লীগ মানুষের পাশে থাকে। যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

এ ঈদে সবার জীবনে সুখ, শান্তি নেমে আসুক, অনাবিল আনন্দ বয়ে যাক এ কামনা করি, বলেন প্রধানমন্ত্রী।  গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা। এছাড়া দলের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ