ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চুল টেনে লাল কার্ড ভিনিসিয়ুসের, দিওমান্দের প্রথম গোলে রিয়ালের জয় ভারতে আটক বিক্ষোভকারীদের মুক্তির আহ্বান আসিফ মাহমুদের সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা বাছাইয়ের আহ্বান ট্রাম্পের রহস্যজনক ভাবে বারান্দা থেকে পড়ে প্রেমিকের মৃত্যু, চালকের সঙ্গে হাসপাতালে পাঠালেন ইনফ্লুয়েন্সার প্রেমিকা রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলা: বিশ্বব্যাপী নিন্দার ঝড় মণিপুরে ফের সহিংসতা, নিহত ৫, পুড়ল ৩০ বাড়ি-দোকান সাড়ে ৩১ কোটি টাকা বাজেটে ৪২০ কোটি আয়! কোন জাদুতে রেকর্ড গড়ল এই সিনেমা আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ রিয়াদ বিমানবন্দরে হামলা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: শেহবাজ শরিফ

সঞ্জীবনী গার্ডেনে আনারের সঙ্গে ছিল এক তরুণী

ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতে গিয়ে যে খুন হয়েছেন তা নিশ্চিত হওয়া গেছে দুই
  • আপলোড সময় : ২৩ মে ২০২৪, দুপুর ২:৫৪ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৪, দুপুর ২:৫৪ সময়
সঞ্জীবনী গার্ডেনে আনারের সঙ্গে ছিল এক তরুণী ছবি : সংগৃহীত
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতে গিয়ে যে খুন হয়েছেন তা নিশ্চিত হওয়া গেছে দুই দেশের পুলিশের কথায়। যদিও এখনও মরদেহ উদ্ধার হয়নি।

এদিকে এ ঘটনার সাথে উঠে আসছে এক তরুণীর নাম। তিনি হলেন শিলাস্তি রহমান। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এমপিকে হত্যার জন্য কলকাতার নিউ টাউনে অভিজাত ‘সঞ্জীবনী গার্ডেনে’র যে ফ্ল্যাট ভাড়া নেয়া হয়েছে, সেখানে অবস্থান করেছিলেন ওই তরুণী।

শিলাস্তি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের বান্ধবী বলে জানা যাচ্ছে। তবে তার বিষয়ে এখনও পুরোপুরি নিশ্চিত তথ্য হাতে পাওয়া যায়নি।   

এমপি আনোয়ারুল আজিম আনারকে শেষবার কলকাতা শহরতলির এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল

সঞ্জীবনী গার্ডেনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছে কলকাতা পুলিশ। এতে দেখা যাচ্ছে— ১৩ মে ওই ফ্ল্যাটে তিনজন একসঙ্গে ঢোকেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। একদিন সেখানে অবস্থানের পর ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন এক পুরুষ ও এক নারী। ধারণা করা হচ্ছে, ওই নারীই শিলাস্তি। ১৩ মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢুকে থাকতে পারেন। 

এমপি আনারকে কলকাতা নিতে এই তরুণীকে ফাঁদ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও সন্দেহ করা হচ্ছে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী