ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

আইএমএফের ঋণে রিজার্ভ বেড়ে ২২ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তির ১ দশমিক ১৫ বিলিয়ন বা ১১৫ কোটি ডলার সহ প্রায় ২
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৪, সকাল ৮:০ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৪, সকাল ৮:০ সময়
আইএমএফের ঋণে রিজার্ভ বেড়ে ২২ বিলিয়ন ডলার ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তির ১ দশমিক ১৫ বিলিয়ন বা ১১৫ কোটি ডলার সহ প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ পেয়েছে বাংলাদেশ। এতে বৃহস্পতিবার (২৭ জুন) দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২২ বিলিয়ন ডলারে উঠেছে।

তবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ গণনার পদ্ধতি ধরলে এই অঙ্ক বেড়ে ২৭ দশমিক ১৫ বিলিয়ন ডলার হবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার আমরা পেয়েছি। আবার কোরিয়া, বিশ্বব্যাংক, আইডিবির উৎস থেকে ৯০ কোটি ডলার এসেছে।’

২০২১ সালের আগস্টে দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল। তবে আমদানি দায় মেটাতে রিজার্ভ থেকে বিক্রি, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া, ঋণ পরিশোধের চাপ বেড়ে যাওয়াসহ নানা কারণে তা নেমেছে।

এই সংকট উত্তরণে আইএমএফ সরকারকে ৪৭০ কোটি ডলার ঋণ দিচ্ছে। বাংলাদেশ ওই ঋণের তৃতীয় কিস্তি পেয়েছে গত বৃহস্পতিবার।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ