ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া

কাকরাইলে হামলার ঘটনায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সার্বিক খোঁজ নিয়েছেন বিএনপি
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৫, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৫, সকাল ৯:১৪ সময়
নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া ছবি : সংগৃহীত

কাকরাইলে হামলার ঘটনায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সার্বিক খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।


শনিবার (৩০ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।


এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, হামলায় আহত নুরুল হক নুরের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া। তিনি ঘটনার নিন্দা জানান এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।


তিনি আরও বলেন, নুরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে খালেদা জিয়া তার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা