ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেকের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা হাসিনার দুঃশাসন নিয়েও সরব ছিলেন শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই আলেমদের অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হতে বললেন হাসনাত আবদুল্লাহ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ কিংবা মজুত হস্তান্তর করবে না ইরান ডিজেলের দাম কমার বড় ঘোষণা দ্রুত আসছে: ট্রাম্প

চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ে ইতিহাস গড়ল সিডিজিএল

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনাকারী চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিজিএল) একদিনে রেকর্ড পরিমাণ কনটেইনার হ্যান্ডলিং করে
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৬ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৬ সময়
চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ে ইতিহাস গড়ল সিডিজিএল ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনাকারী চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিজিএল) একদিনে রেকর্ড পরিমাণ কনটেইনার হ্যান্ডলিং করে ইতিহাস গড়েছে।


গত ২৮ আগস্ট একদিনে ৯ হাজার ১৯ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়ে সিডিজিএল। মাত্র তিনদিন পর ৩১ আগস্ট একদিনে ৯ হাজার ৬১ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করে বন্দরের ইতিহাসে আরেকটি নজির স্থাপন করে প্রতিষ্ঠানটি।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।


ওমর ফারুক বার্তা২৪.কমকে বলেন, সিডিজিএল-এর দক্ষ ব্যবস্থাপনা এবং আধুনিক অপারেশনাল কার্যক্রমের কারণে নিউমুরিং কনটেইনার টার্মিনালের সক্ষমতা দিন দিন বাড়ছে। আগস্ট মাসে এনসিটিতে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের যে রেকর্ড হয়েছে, তা বন্দরের সার্বিক গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক বাণিজ্যেও ইতিবাচক প্রভাব ফেলবে।


বন্দর সচিব বলেন, চট্টগ্রাম বন্দর এখন বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে। কারণ, একদিকে বন্দরের ব্যবসায়িক অঙ্গীকার বেড়েছে, অন্যদিকে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে নতুন প্রযুক্তি ও দক্ষতা যুক্ত হয়েছে।


প্রসঙ্গত, আগস্ট মাসে এনসিটিতে মোট ৮৫ হাজার ৭৫৮ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা বন্দরের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। এর ফলে চট্টগ্রাম বন্দরের সামগ্রিক সক্ষমতা ও অপারেশনাল কার্যক্রম নতুন উচ্চতায় উন্নীত হলো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!