ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী এক্সে চালু হলো অর্থ লেনদেন-সুবিধা, করা যাবে কেনাকাটাও স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বন্ধে জামায়াতের আপত্তি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল হাসিতে মন জয় করা মাইলস্টোনে বোন হারানো সেই তাহসিন বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ইসরায়েলে প্রভাব হারাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’ ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান: রিজভী এক হতে পারে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলল ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক

রাকসু নির্বাচন ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ। বিশ্ববিদ্যালয় ও আশপাশের
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ২:২২ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ২:২২ সময়
রাকসু নির্বাচন ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ছবি : সংগৃহীত

চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ।  বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিজিবি সদরদফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।


দীর্ঘ ৩৫ বছর পর উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে রাকসু নির্বাচনের ভোটগ্রহণ। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।


এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫। আর পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।


রাকসুতে মোট পদ ২৩টি, প্রার্থী ২৪৭ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট হল ১৭টি। প্রত্যেক হল ছাত্র সংসদে ১৫টি করে মোট ২৫৫টি পদের বিপরীতে নির্বাচন করছেন ৬০১ জন প্রার্থী। এর মধ্যে ছেলেদের ১১টি হলের ৪৬০ জন প্রার্থী এবং ৬টি নারী হলের প্রার্থী সংখ্যা ১৪১।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ